নেপালে আলোকচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আলোকচিত্রীদের আলোকচিত্র প্রদর্শনী গতকাল বৃহস্পতিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হয়েছে।
চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিপিজেএ) এই প্রদর্শনীর আয়োজন করেছে। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস প্রদর্শনীর উদ্বোধন করেন। সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘মাই সয়েল, মাই সোল’ শীর্ষক দুই দিনব্যাপী এই প্রদর্শনীতে ২২ জন আলোকচিত্রীর ৪৪টি ছবি স্থান পেয়েছে। সংগঠনের সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কাঠমান্ডু ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিকাশ খারকি, সিপিজেএর সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ।