নেপালে চাল-পানি পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ১০ হাজার টন চাল ও পর্যাপ্ত পরিমাণ পানি পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আজ সোমবার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী বাসসকে জানান, ‘প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে নেপালে চাল ও পানি পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।’ তিনি বলেন, বিমান ও সড়ক পথে পর্যায়ক্রমে চাল ও পানি পাঠানো হবে।
গত ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নেপালে এ পর্যন্ত সাত হাজারের বেশি ব্যক্তি মারা গেছে। আহত হয়েছে কয়েক হাজার মানুষ। এ ছাড়া ভূমিকম্পে কয়েক হাজার বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে।