প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ত্রাণসামগ্রী পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আজ শনিবার থেকে পাঠানো শুরু হচ্ছে। এ জন্য জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ সব প্রস্তুতি শেষ করেছে। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দ্বিতীয়বারের মতো নেপালে ১০ হাজার মেট্রিক টন চাল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরও পঞ্চগড় জেলা থেকে ১০ হাজার মেট্রিক টন চাল পাঠানো হয়। ওই চাল ট্রাকে করে ভারতের ফুলবাড়ী স্থলবন্দর হয়ে শিলিগুড়ি দিয়ে নেপালের কাকরভিটা সীমান্তে নেওয়া হবে। সেখানে নেপাল সরকারের পক্ষে ত্রাণসামগ্রী গ্রহণ করা হবে।