নেপালে বার্জার পেইন্টসের বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন ২০১২’ নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী এ সম্মেলনের উদ্বোধন করেন। জাঁকজমকপূর্ণ এই সম্মেলনে প্রতিষ্ঠানের বিভাগীয় কর্মকর্তা ও আঞ্চলিক ব্যবস্থাপকেরা ২০১১ সালের ফলাফল এবং তাদের কাজের অভিজ্ঞতা ও অন্যান্য দিক তুলে ধরার পাশাপাশি চলতি বছরের জন্য ব্যবসার সম্ভাব্য কৌশলগত পদক্ষেপের ওপর আলোচনা করেন। সম্মেলনে বার্জার পেইন্টসের ৮৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক ২০১১ সালে সর্বোচ্চ বিক্রয় সাফল্য অর্জনকারী ব্যবস্থাপক ও অন্যান্য সফল কর্মকর্তার হাতে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সনদ ও ক্রেস্ট তুলে দেন। বিজ্ঞপ্তি।