নেপালে ১০ হাজার টন চাল পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য ১০ হাজার মেট্রিক টন চাল ও পর্যাপ্ত পরিমাণ পানি পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গতকাল সোমবার নির্দেশ দিয়েছেন। খবর বাসসের
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে নেপালে চাল ও পানি পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।’ তিনি বলেন, বিমান ও সড়কপথে পর্যায়ক্রমে চাল ও পানি পাঠানো হবে।
গত ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত ৭ হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত এবং ১৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। ধ্বংস হয়েছে কয়েক হাজার বাড়িঘর ও স্থাপনা।