নেপালের রত্না দেবী দেশে ফিরে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের নাগরিক রত্না দেবী চৌধুরীকে (৩৭) গতকাল বৃহস্পতিবার ঢাকার আগারগাঁও সমাজসেবা অধিদপ্তর থেকে নেপাল দূতাবাস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশু, কিশোরী ও নারী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র, বরিশাল সেফহোমে ১০ মাস ধরে তিনি অবস্থান করছিলেন।
মানুষের জন্য ফাউন্ডেশন, স্পিড ট্রাস্ট বরিশাল ও মাইতি নেপালের সহযোগিতায় এই নারীর ঠিকানা খুঁজে পাওয়া সম্ভব হয়েছে। গত ১১ আগস্ট ভোলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত রত্নাকে নেপাল দূতাবাসের মাধ্যমে তাঁর দেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য তাঁকে জামিনে মুক্তি দিয়েছেন। বিজ্ঞপ্তি।