নেবরাস্কায় গ্রামীণ আমেরিকার শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত সোমবার যুক্তরাষ্ট্রের নেবরাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরে গ্রামীণ আমেরিকার তৃতীয় শাখা উদ্বোধন করেছেন। খবর বাসসের।অধ্যাপক ইউনূস প্রতিষ্ঠিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান গ্রামীণ আমেরিকা নিউইয়র্কের কুইন্স এবং ব্রুকলিনে বেশ সাফল্য পেয়েছে। এর পরই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে আরও সম্প্রসারণে কাজ শুরু করে। গ্রামীণ আমেরিকার সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত।স্থানীয়দের বিপুল সমর্থন এবং ব্যাপক চাহিদার কারণে ক্ষুদ্রঋণ সেবা চালুর জন্য ওমাহাকে বেছে নেওয়া হয়। শাখাটি প্রথমে দক্ষিণ ওমাহাতে স্বল্প আয়ের লোকদের মধ্যে ঋণ বিতরণ করবে। পরবর্তী সময়ে অন্যান্য এলাকায় এটি সম্প্রসারণ করা হবে। আশা করা হচ্ছে, ২০১০ সালের শেষ নাগাদ এই শাখা অন্তত এক হাজার ২০০ লোকের মধ্যে ঋণ বিতরণ করতে পারবে।শাখার উদ্বোধন অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস বলেন, ‘ক্ষুদ্রঋণের মাধ্যমে আমরা বেকারত্ব এবং বেকার ভাতার ওপর নির্ভরশীলতার কারণ যথাযথভাবে চিহ্নিত করতে পারলে ওমাহা বিশ্বের কাছে একটি দৃষ্টান্ত হবে।’ তিনি বলেন, ‘আমরা নিউইয়র্কে আলো জ্বালিয়েছি। এখন এই আলো ওমাহায় এসেছে।’