নেভাল একাডেমিতে শিক্ষা সমাপনী কুচকাওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বল্পমেয়াদি প্রশিক্ষণ শেষে নৌবাহিনীতে নবীন কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন ১৫ জন। গতকাল সোমবার চট্টগ্রামের পতেঙ্গায় নেভাল একাডেমিতে শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শেষে এই কর্মকর্তারা র‍্যাংক ব্যাজ পরিধান করেন।

গতকাল সোমবার নৌবাহিনীর ‘ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০১৬ /বি’ ব্যাচের শিক্ষা সমাপনী এই কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবাল।

কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে এম শাহীন ইকবাল কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের দেশ রক্ষার মহান কর্তব্যে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

স্বল্পমেয়াদি প্রশিক্ষণে সব বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী ‘শ্রেষ্ঠ চৌকস ডাইরেক্ট এন্ট্রি অফিসার’ হিসেবে ‘বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্বর্ণপদক’ পান শেখ সাইদুজ্জামান।

অনুষ্ঠানে চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষা সমাপনী ব্যাচের নবীন কর্মকর্তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।