নেভি বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামরিক শাসনামলে জারি করা তিনটি অধ্যাদেশ বাতিল করে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে নেভি (সংশোধন) বিল ২০১৬ পাস হয়েছে। সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। উচ্চ আদালত সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করায় সামরিক শাসনামলে জারি করা অধ্যাদেশ বাতিলের বাধ্যবাধকতা দেখা যায়। তবে রাষ্ট্রীয় কাজের ধারাবাহিকতা রক্ষায় কিছু আইন নতুন করে পাস করতে হচ্ছে। এর অংশ হিসেবে নৌ-বাহিনী সংক্রান্ত বিলটি পাস করা হয়েছে। ১৯৬১ সালের নেভি অরডিন্যান্স সংশোধনের জন্য ১৯৭৬, ১৯৭৭ ও ১৯৮৬ সালের (সামরিক শাসনামল) তিনটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। নিজস্ব প্রতিবেদক|