নেশাখোর স্বামীকে তালাক দেওয়ায় এসিড নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেশাখোর স্বামীকে তালাক দেওয়ায় গত সোমবার ভোরে মাদারীপুর শহরের থানতলী এলাকার হাসিনা নামের এক তরুণীর মুখে এসিড নিক্ষেপ করেছেন তাঁর স্বামী।হাসপাতালে চিকিৎসাধীন হাসিনা জানান, স্বামী বাবুল নেশা করে তাঁকে মারধর করতেন। বাবার বাড়ি থেকে টাকা দেওয়ার জন্য বলতেন। তাঁর অত্যাচার সইতে না পেরে শিশুকন্যাকে নিয়ে তিনি বাবার বাড়ি চলে আসেন এবং ১৫ দিন আগে বাবুলকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে হাসিনার মুখ ও শরীরে এসিড মেরে ঝলসে দেন বাবুল। মাদারীপুর সদর থানার ওসি কায়ুম আলী সর্দার জানান, বাবুল সরদারকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে।