নেশাগ্রস্ত হয়ে তরুণের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদীর আরামবাড়িয়া গ্রামে অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে নিজ বাড়ির পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
আরামবাড়িয়া গ্রামের লিয়াকত হোসেনের ছেলে এনায়েত হোসেন (২৫) দীর্ঘদিন ধরেই মাদক সেবন করে আসছিলেন। পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক এনায়েতের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। এনায়েতের স্ত্রী সুমি ও মা আলেয়া খাতুন জানান, বৃহস্পতিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে আরও টাকা চান এনায়েত। এ নিয়ে হইচই শুরু করলে মা আলেয়া তাঁকে বের করে দেন। গতকাল সকালে বাড়ির পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনই পুলিশে খবর দেন।