নেশাজাতীয় সাত লাখ বড়ি জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ভারত থেকে আনা সাত লাখ নেশাজাতীয় বড়ি জব্দ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার জুইখালী সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা (বিজিবি) এসব বড়ি জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই এলাকায় সকাল থেকে ওত পেতে ছিলেন। সকাল আটটার কয়েকজনকে কার্টন নিয়ে কলারোয়ার দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দেন। তখন ওই ব্যক্তিরা কার্টন ফেলে পালিয়ে যায়। পরে কার্টনগুলো থেকে ১০ হাজার ৩২০টি সেনেগ্রা, তিন লাখ এলসিপ্র, তিন লাখ ৩২ হাজার ডেক্সিন ও ৫৩ হাজার ৮০০টি ক্লোফিনল বড়ি জব্দ করা হয়। সাতক্ষীরা ৩৮ বিজিবির অপারেশন কর্মকর্তা মেজর আনোয়ার মাজাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।