নেশাজাতীয় পানীয় ও মেয়াদোত্তীর্ণ পণ্য উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের মাসকান্দা ও মেছুয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত ভেজালবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৪০ হাজার বোতল নেশাজাতীয় নিষিদ্ধ অনুমোদনহীন পানীয়সহ বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পণ্য উদ্ধার করেছেন। এ সময় ভেজাল পণ্য সরবরাহকারী বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন।গত বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা ক্যাব ও জেলা বাজার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকন তং চং গ্যা। এ অভিযানে অংশ নেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপসচিব বালিজুর রহমান, জেলা ক্যাবের সম্পাদক জি এম রহমান, র‌্যাবের সহকারী পরিচালক এএসপি আবু নাসের, জেলা বাজার কর্মকর্তা হাসান সরোয়ারসহ পুলিশ ও র‌্যাবের সদস্যরা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের মেছুয়া বাজারের মেসার্স দীপক অ্যান্ড ব্রাদার্স থেকে নিম্নমানের নিষিদ্ধ অনুমোদনহীন বগুড়ার রুচিতা ফুডস অ্যান্ড হারবাল বাংলাদেশ লিমিটেডের তৈরি পানীয় জাতীয় টেস্টি স্যালাইন ও রুচিতা ফিলিংস পানীয় বোতল উদ্ধার করে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।