নেশাজাতীয় বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনে আন্তনগর ট্রেনে অভিযান চালিয়ে ১৯ হাজার ভারতীয় নেশাজাতীয় বড়ি উদ্ধার করা হয়েছে। গত বুধবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ‘স্যানগ্রো’ বড়ি উদ্ধার করেন।বিজিবি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমিরুল ইসলাম শিকদার জানান, ফুলবাড়ী রেলস্টেশনে আন্তনগর দ্রুতযান ট্রেনে অভিযান চালান বিজিবির সদস্যরা। ট্রেনের বিভিন্ন বগির দরজায় বিশেষভাবে রাখা ১৯ হাজার ২০টি বড়ি উদ্ধার করা হয়।