নেশার টাকা না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে নেশার টাকা না পেয়ে সালমা বেগম (২২) নামের এক নারীকে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে রংপুর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের যুগিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যুগিপাড়া এলাকার বাসিন্দা মাহমুদ আলীর স্ত্রী সালমা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। মাদকাসক্ত মাহমুদ প্রায়ই নেশার জন্য তাঁর স্ত্রীর কাছে টাকা চাইতেন। বুধবার রাতে কর্মস্থল থেকে বেতনের টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন সালমা। রাত সাড়ে ১০টার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছালে মাহমুদ তাঁর কাছে নেশা করার জন্য টাকা চান। এ টাকা দিতে অস্বীকৃতি জানালে মাহমুদ সালমাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সালমা মারা যান।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।