নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পাওয়ায় মাদকাসক্ত এক ব্যক্তি নিজেদের বসতবাড়ির তিনটি কক্ষ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। গত শুক্রবার রাতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্র জানায়, ভবানীপুর এলাকার মামুন মিয়া (২৮) মায়ের কাছে নেশার জন্য টাকা চেয়ে না পেয়ে বাইরে থেকে শুকনো পাতা কুড়িয়ে ঘরে এনে তাতে অগ্নিসংযোগ করেন। এতে বসতবাড়ির তিনটি কক্ষ ও কক্ষে থাকা বিভিন্ন আসবাব পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবু জাফর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।