নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর উপজেলার বাজগড্ডা গ্রামে এক মাদকাসক্ত যুবক নেশার টাকা না পেয়ে মাকে গলা টিপে হত্যা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পৌনে চারটার দিকে আশিক মিয়া (২৪) নামের ওই যুবক মা অহিদা বেগমের কাছে পাঁচ হাজার টাকা চান। এ সময় ছেলেকে টাকা দিতে অপারগতা প্রকাশ করেন মা। একপর্যায়ে মা ও ছেলের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। পরে আশিক তাঁর মায়ের গলা চেপে ধরেন। একপর্যায়ে গলা টিপে তাঁকে হত্যা করেন। এ ঘটনার পর এলাকাবাসী আশিককে আটক করে কোতোয়ালি মডেল থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে আশিককে আটক করে। জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, আশিক অটোরিকশা চালাতেন। তিনি মাদকাসক্ত ছিলেন। মাকে খুন করার পর এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।