নেশার টাকা না পেয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলায় নেশার টাকা না পেয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন এক মাদকাসক্ত স্বামী। পরে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।
গত রোববার দিবাগত রাত একটার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের সাদাপুল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ স্বামী মো. ইউসুফকে আটক করে প্রাথমিক চিকিৎসা শেষে জেলহাজতে পাঠিয়েছে। নিহত স্ত্রীর লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মিজানুর রহমান জানান, এ ঘটনায় গতকাল সোমবার থানায় ইউসুফের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।
পুলিশ ও প্রতিবেশীদের ভাষ্য মতে, ইউসুফ চট্টগ্রাম শহরে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। হরতাল-অবরোধের কারণে তিনি গত দুই-তিন মাস বাড়িতে এসে দিনমজুরের কাজ শুরু করেন।
কিন্তু প্রতিদিন কাজ পান না। আর দিনে যে অর্থ আয় হতো, ইউসুফ তার অধিকাংশই নেশাদ্রব্যের পেছনে খরচ করতেন। এ নিয়ে স্ত্রী জোসনা বেগমের (২৭) সঙ্গে প্রায়ই ইউসুফের ঝগড়া হতো।
সংসারের ছয়-সাতজনের খাবার জোগাতে জোসনা গত রোববার বাবার বাড়ি থেকে দুই হাজার টাকা আনেন। নেশাদ্রব্য কেনার জন্য স্ত্রীর কাছে ইউসুফ ওই টাকা দাবি করেন। জোসনা বেগম স্বামীকে টাকা না দেওয়ায় ছুরি দিয়ে তিনি জোসনাকে গলা কেটে হত্যা করেন।
পরে নিজের ভুল বুঝতে পেরে ইউসুফ নিজেও গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু তার আগেই লোকজন চলে আসেন এবং ইউসুফকে বাধা দেন।