নেশার টাকা না পেয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেশা করার জন্য টাকা ধার চেয়ে না পাওয়ায় রকিব হোসেন (২৯) নামের এক যুবক তঁার ভাবি ও ভাতিজিকে মারধর করেছেন। গতকাল মঙ্গলবার সিলেটের চেৌখিদেখি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মা ও মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।রকিবের ভাবির পরিবার জানায়, রকিব একজন মাদকাসক্ত। তিনি প্রায়ই নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের চাপ দিতেন। গতকাল দুপুর ১২টার দিকে তঁার ভাবির কাছে ২০০ টাকা ধার চান। নেশা করার জন্য টাকা ধার দেওয়া হবে না জানিয়ে দেওয়ায় রকিব ক্ষপ্তি হয়ে ঘরে থাকা একটি লাঠি দিয়ে তঁার ভাবির মাথায় আঘাত করেন। মাকে মারতে দেখে মেয়ে এগিয়ে এলে তঁাকেও কিল-থাপড় মারেন রকিব। এ সময় মা ও মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে প্রতিবেশীরা তঁাদের আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি খায়রুল ফজল জানান, ওই পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।