নেশার টাকার জন্য মাকে গুলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেশার টাকার জন্য অত্যাচার-নির্যাতনের পর একমাত্র সন্তান মাদকাসক্ত সোহাগ (২২) তাঁর মাকে লক্ষ্য করে গুলি ছুড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সোহাগকে গ্রেপ্তার করেছে। সোহাগের বাবার নাম মৃত গোলাম মোস্তফা মৃধা।সোহাগের মা নুরুন্নেহার বেগম জানান, তাঁর একমাত্র সন্তান নেশাগ্রস্ত সোহাগ টাকার জন্য প্রায়ই তাঁকে মারধর করতেন। মাঝেমধ্যে টাকা-পয়সা ছিনিয়েও নিতেন। এমনকি অস্ত্রের ভয়ও দেখাতেন। মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য গেলে সেখানে গিয়েও তাঁকে মারধর করেন। বুধবার সকালে পাঁচ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় মারধর করেন এবং একপর্যায়ে আগ্নেয়াস্ত্র দিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। খবর পেয়ে বাউফল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় সোহাগকে আটক করে থানায় নিয়ে আসে। তবে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়নি।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, এ ঘটনায় সোহাগের মা নুরুন্নেহার বেগম বাদী হয়ে বাউফল থানায় মামলা দায়ের করেছেন।