নেসলের খাওয়ার পানির ট্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেসলে বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে গাজীপুরের পাবুরিয়া চালা আইডিয়াল হাইস্কুলে নিরাপদ খাওয়ার পানির ট্যাংকের উদ্বোধন করা হয়েছে। নেসলের ভাইস প্রেসিডেন্ট হারবার্ট ওবারহায়েন্সলি সম্প্রতি এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নেসলে ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাঞ্জায় খাজুরিয়া, নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্টিফান নর্দে ও করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক নকীব খান। বিজ্ঞপ্তি।