নেসলের খাবার পানির ট্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেসলে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্টিফান নর্দে গত ২৮ নভেম্বর গাজীপুরের পিরুজালী আদর্শ উচ্চবিদ্যালয়ে খাবার পানির ট্যাংকের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নেসলের করপোরেট পরিচালক নকীব খান ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক (করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন) মির্জা গোলাম হোসেন। খাবার পানির ট্যাংকের উদ্বোধন উপলক্ষে ওই স্কুলের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরাসহ স্থানীয় লোকজন অংশ নেন। স্টিফান নর্দে তাঁর বক্তৃতায় নিরাপদ খাবার পানির গুরুত্ব তুলে ধরেন। স্বাস্থ্যকর ও নিরাপদ জীবন নিশ্চিত করতে প্রত্যন্ত গ্রামাঞ্চলের স্কুলগুলোতে নিরাপদ পানীয় জল সরবরাহে নেসলে বাংলাদেশের নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে ওই স্কুলটিতে খাবার পানির ট্যাংকটি চালু করা হলো। বিজ্ঞপ্তি।