নেসলের 'পুষ্টি মাস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ উপলক্ষে ‘পুষ্টি মাস’ উদ্যাপন করছে নেসলে বাংলাদেশ লিমিটেড। এর অংশ হিসেবে গত বুধবার ঢাকায় নেসলে বাংলাদেশের প্রধান কার্যালয়ে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক স্মরণিকা ‘ব্রেস্টফিডিং: দ্য গোল্ড স্ট্যান্ডার্ড’-এর উন্মোচন করা হয়। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ অন্যান্যের মধ্যে অংশ নেন। বিজ্ঞপ্তি।