নেসেলর উদ্যোগে বিদ্যালয়ে খাওয়ার পানির ট্যাংক
স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করতে প্রত্যন্ত গ্রামের বিদ্যালয়গুলোতে নিরাপদ পানি সরবরাহের বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নেসেল বাংলাদেশ। এর অংশ হিসেবে গত বুধবার গাজীপুরের মণিপুর উচ্চবিদ্যালয়ে নিরাপদ খাওয়ার পানির ট্যাংকের উদ্বোধন করা হয়েছে। নেসেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্টিফান নর্দে এই ট্যাংকের উদ্বোধন করেন।ট্যাংকের উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থীরাসহ স্থানীয় লোকজন এতে অংশ নেয়।নর্দে নিরাপদ পানির এই সুবিধা সঠিকভাবে ব্যবহার করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। পরে তিনি চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।নেসেলর এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে পানি শিক্ষা কার্যক্রম, যেখানে মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীরা নিরাপদ খাওয়ার পানির গুরুত্ব, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে সচেতন হতে পারবে। বিজ্ঞপ্তি।