প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় পদ থেকে পদত্যাগ করে জেলা বিএনপি সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগে নীলফামারী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক গোলাম রহমানকে শ্রমিক দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ওই নোটিশে বলা হয়, গোলাম রহমান জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে লিখিত যে বক্তব্য দিয়েছেন, তা একগুঁয়েমি ও স্বেচ্ছাচারিতা। তাঁর এমন বক্তব্যের কারণ জানতে নোটিশে দিয়ে তাঁকে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।