নোটিশ বোর্ড

ফ্যাশন শো
রেডিয়েন্ট
৬ মে রেডিয়েন্ট ইনিস্টটিউটের শিক্ষার্থীদের তৈরি পোশাক নিয়ে হয়ে গেল ফ্যাশন শো। এদিন ছিল তাদের সমাবর্তন৷ দেশি কাপড়ে তৈরি নানা পোশাক তুলে ধরেন মডেলরা।

স্টাইলসেল
৯ মে ঢাকার গুলশানে স্টাইলসেলের আয়োজনে হয়ে গেল এক ফ্যাশন শো। তাদের নিজস্ব শাখায় এই ফ্যাশন শোতে গরম ও আসছে ঈদের পোশাক তুলে ধরা হয়। এ ছাড়া মে মাসজুড়ে কেনাকাটায় ছাড় দিচ্ছে তারা।
গরমের পোশাক
ড্রেসিডেল
নিওন রঙে গরমের পোশাক সংগ্রহ এনেছে ড্রেসিডেল। আছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তা, টপ, পাঞ্জাবি ইত্যাদি।

নগরদোলা
হাতাকাটা ও খাটো হাতার কুর্তি এনেছে নগরদোলা। গোলাপি, ফিরোজা, হলুদ, সাদা ইত্যাদি রং ব্যবহার করা হয়েছে।
স্থপতিদের জন্য
সম্প্রতি ঢাকায় হয়ে গেল বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারে আজীবন সম্মাননা পেয়েছেন রবিউল হোসাইন। নানা বিভাগে পুরস্কার পান আসিফ মো. আহসানুল হক, আরিফা আকতার, নুরুর রহমান খান, তানিয়া করিম, রাহাত মাহমুদ চৌধুরী, এনামুল করিম, শারেক রউফ চৌধুরী ও তাঁর সহকর্মীরা এবং আশরাফুল আজাদ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বার্জারের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী।
পোশাকের নতুন দোকান
৯ মে ঢাকার যমুনা ফিউচার পার্কে যাত্রা শুরু করল পোশাকের নতুন দোকান এলিমেন্ট ফাইভ। উদ্বোধনী দিনে এসেছিলেন ব্যান্ড দল মাইলসের সদস্যরা। ‘ব্র্যান্ডস ফর অল স্লোগান’ নিয়ে ক্রেতাদের জন্য সাশ্রয়ী দামে ফ্যাশনেবল পোশাক অানাই তাঁদের লক্ষ্য বলে জানান উদ্যোক্তারা৷
প্রশিক্ষণ
বিনা মূল্যে কনের সাজ শেখার সুযোগ দিচ্ছে গৃহসুখন। ১৭ মে একটি ক্লাসে এটি শেখানো হবে। এ ছাড়া সাজ, পোশাক তৈরি, রান্না ইত্যাদি কোর্সেও ভর্তি চলছে। ফোন: ০১১৯৯০৭৫৫৬৯।
রান্না প্রতিযোগিতা
১০ মে শুরু হলো রান্না প্রতিযোগিতা ‘রূপচাঁদা-স্টার লাইফস্টাইল সুপার শেফ ২০১৪’। নাশতা, মূল খাবার, মিষ্টান্ন, আঞ্চলিক খাবার—এ চারটি বিভাগে বিজয়ী নির্বাচিত করা হবে। ফোন: ০৯৬১২৭৭৭৮৮৮।