নোড়ারচকের খাস জমির রিসিভার বাতিল দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোড়ারচকের খাস জমির রিসিভার বাতিল ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী খাসজমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বিতরণ করার দাবিতে মানববন্ধন করেছেন ভূমিহীন লোকজন। গতকাল শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা বাস্তুহারা লীগের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, জেলা নাগরিক কমিটির সদস্যসচিব আবুল কালাম আজাদ, জেলা বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদ প্রমুখ।
বক্তারা বলেন, কতিপয় স্বার্থান্বেষী মহল চিহ্নিত ভূমিদস্যুদের মদদে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ভূমিহীন জনপদে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। খাসজমিতে বসবাসরত ভূমিহীনদের মধ্যে স্থায়ী বন্দোবস্ত দেওয়া ও জমির শ্রেণি পরিবর্তনের প্রধানমন্ত্রীর নির্দেশ ১৭ বছরেও বাস্তবায়ন হয়নি। ১৯৯৬ সাল থেকে দেবহাটা উপজেলার নোড়া চারকুনি আবাদে সাড়ে ৬০০ একর খাস জমিতে বসবাসরত ১ হাজার ২০০ ভূমিহীন পরিবার বর্তমানে উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছেন।