নোবেল বিষয়ে কুইজ প্রতিযোগিতা রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল পুরস্কারের জনক আলফ্রেড নোবেল, নোবেল পুরস্কার, নোবেল বিজয়ী ও সুইডেনের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাকার সুইডেন দূতাবাস। আগামী রোববার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সুইডেন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এ জন্য রোববার বেলা দেড়টার মধ্যে শিক্ষার্থীদের মিলনায়তনে উপস্থিত হয়ে নিবন্ধন করতে হবে। প্রতিযোগিতায় বিজয়ীরা বিনা মূল্যে এক সপ্তাহের জন্য সুইডেন ঘুরে আসার সুযোগ পাবেন।