প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠািানকভাবে বরণ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। গতকাল সোমবার সংগঠনটির কলেজ শাখার উদ্যোগে নোয়াখালী পৌর হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কলেজ শাখার আহ্বায়ক আনোয়ারুল হক। অন্যদের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্নেহাদ্রী চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ বিশ্বাস, সদস্য মাসুদ রেজা, জেলা শাখার আহ্বায়ক বিটুল তালুকদার প্রমুখ।