নোয়াখালী পৌরসভার বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী পৌরসভার ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য ৭৩ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৯৪৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পৌর মিলনায়তনে মেয়র হারুনুর রশিদ আজাদ আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ১৩ কোটি ২৫ লাখ ১৮ হাজার ৬৬৯ টাকা, উন্নয়ন আয় ৫৯ কোটি ৯৪ লাখ টাকা, প্রারম্ভিক স্থিতি ৫৯ লাখ ৬৬ হাজার ২৭৭ টাকা।
অন্যদিকে, বাজেটে রাজস্ব ব্যয় ১৪ কোটি ১৮ লাখ ৩৭ টাকা, উন্নয়ন ব্যয় ৫৯ কোটি ৪৪ লাখ ৬৬৯ টাকা এবং সমাপনী স্থিতি ৬০ লাখ তিন হাজার ২৭৭ টাকা ধরা হয়েছে।
এ ছাড়া ঘোষিত বাজেটে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানীয়জল সরবরাহ ও জলাবদ্ধতা দূরীকরণে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম, পৌরসভার সচিব খান মোহাম্মদ ফারাভী, নির্বাহী প্রকৌশলী গোলজার হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মুহম্মদ রফিক উল্লাহ, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ প্রমুখ।