নোয়াখালী ফাইনালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিভাগীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে নোয়াখালী জেলা দল। গতকাল মঙ্গলবার নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে কুমিল্লা জেলা দলকে। বিজয়ী দলের হিমু সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম বড়ুয়া, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও মিডিয়া কমিটির সদস্যসচিব নিজাম উদ্দিন, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক নাজিম উদ্দিন।