প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিক্ষক সমিতির নোয়াখালী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে নোয়ান্নই ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম সভাপতি এবং কালিতারা মুসলিম গার্লস একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার নোয়াখালী পৌর হলে আয়োজিত সম্মেলনে নতুন এ কমিটি নির্বাচন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির জেলা শাখার সাবেক সভাপতি তাজুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুনীল চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার সাহা।