নোয়াখালীতে অ্যাসিড নিক্ষেপ মামলায় ছয়জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রী ফারহানা আক্তারের ওপর অ্যাসিড নিক্ষেপের মামলায় অভিযুক্ত ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ এবং অ্যাসিড অপরাধ দমন ট্রাইবু্যনাল, নোয়াখালীর বিচারক মো. আশরাফ হোসেন এ আদেশ দেন।দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন: শাহজাহান ওরফে সুনাম (২৩), ইয়াছির আরাফাত ওরফে সজীব (২০), মো. শরিফ ওরফে বিহারী শরিফ (২০), মো. পারভেজ (২১), গিয়াস উদ্দিন ওরফে রাজু (২০) ও মো. মাহমুদ (২১)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মামলার আসামি খলিলুর রহমান ওরফে এমরানকে বেকসুর খালাস দেন। আদালতের রায় ঘোষণার সময় দণ্ডাদেশ পাওয়া আসামি বিহারী শরিফ ও খলিলুর রহমান উপস্থিত ছিলেন। আদালত এ সময় দণ্ডাদেশ পাওয়া পলাতক পঁাচ আসামির বিরুদ্ধে সাজার গ্রপ্তোরি পরোয়ানা জারি করেন। রায় ঘোষণার সময় অ্যাসিড-সন্ত্রাসের শিকার ফারহানা আক্তার ও তঁার মা মাজেদা খাতুন আদালত কক্ষে উপস্থিত ছিলেন।আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৬ জুন ভোররাতে নোয়াখালী পেৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মতিপুর এলাকার বাড়িতে বসতঘরে ঘুমন্ত অবস্থায় অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয় মাদ্রাসার ছাত্রী ফারহানা আক্তার (১৪), বড় বোন রেৌশনারা (২৪) ও তার শিশুপুত্র লিয়ান-বিন অভি (৪)। ফারহানা ওই সময় স্থানীয় সাইদুল আবরার মহিলা আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।ওই ঘটনায় ফারহানার দূর সম্পর্কের নানা দেলোয়ার হোসেন বাদী হয়ে সুধারাম থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান মাদ্রাসায় আসা-যাওয়ার পথে ফারহানাকে উত্ত্যক্তকারী সাত বখাটের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন সরকারি আইন কর্মকর্তা (এপিপি) এ টি এম মহিবউল্লা, ফজলুল কবির, এমদাদ হোসেন কৈশোর ও সহিদ হোসেন এবং আসামি পক্ষে এ বি এম জাকারিয়া।ফারহানার ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় আদালতে সাক্ষী দেওয়ায় গত বছরের ১ মে মামলার সাক্ষী বড় বোন নোয়াখালী সরকারি মহিলা কলেজের ছাত্রী সেলিনা আক্তারের ওপরও অ্যাসিড নিক্ষেপ করে দুবর্ৃত্তরা।