নোয়াখালীতে আগুনে দগ্ধ যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগ উপজেলার কেরোসিনের আগুনে দগ্ধ মো. আরজু (২০) নামের এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটায় ওই হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর মৃত্যু হয়।
নিহত আরজু সেনবাগ উপজেলার উত্তর কাদরা গ্রামের মতলবের বাপের বাড়ির মো. খোকনের ছেলে। ২৩ অক্টোবর বিকেলে আরজু তাঁর বাহরাইনপ্রবাসী মা সেতারা বেগম ও নানি জাকিয়া খাতুনের ওপর অভিমান করে ঘরের দরজা-জানালা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
ঘটনার পর বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাঁর মৃত্যু হয়।