নোয়াখালীতে আবৃত্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাজুক প্রাণে প্রাণে সত্য ও সুন্দরের ধ্বনি প্রতিধ্বনি’ এই স্লোগান নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে আবৃত্তি উৎসব। নোয়াখালী আবৃত্তি একাডেমির অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়।
গত সোমবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ। আবৃত্তি একাডেমির সভাপতি এমদাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামস ইবনে আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর সভাপতি বিমলেন্দু মজুমদার।
উৎসবে কবিতা আবৃত্তি করেন কেন্দ্রীয় আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সমরজিৎ টুটুল, সাংগঠনিক সম্পাদক কাজী মাহতাব, চাঁদপুর মতলবের কবিতাঙ্গনের সভাপতি আইনুন নাহার, চট্টগ্রামের তারুণ্যে উচ্ছ্বাসের সভাপতি মো. মুজাহিদুল ইসলাম। এর আগে বিকেলে উৎসব উপলক্ষে জেলা শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।