নোয়াখালীতে একুশের বইমেলা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে নোয়াখালীর মাইজদীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পাঁচ দিনব্যাপী একুশের বইমেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।
অনুষ্ঠানে অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অনুপম বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ কবির ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল ইসলাম। নোয়াখালী পৌরসভার সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত এই মেলায় ৩৮টি বই প্রকাশনা সংস্থা ও লাইব্রেরি অংশ নিচ্ছে।