প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জের আফানিয়া বাজারে গতকাল শুক্রবার কাভার্ড ভ্যানের চাপায় রিফাত হোসেন (১১) নামের একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন প্রায় সোয়া ঘণ্টা নোয়াখালী-কুমিল্লা সড়ক অবরোধ করে রাখে।
রিফাত হোসেন সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে রিফাত আফানিয়া বাজারে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় সোনাইমুড়ী থেকে চৌমুহনীগামী একটি কাভার্ড ভ্যান রিফাতকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা কাভার্ড ভ্যানটি আটক করে।