নোয়াখালীতে গ্রামীণফোনের ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক অস্বাভাবিক জোয়ার ও বন্যায় নোয়াখালীর হাতিয়ার বিভিন্ন প্রত্যন্ত চরে গ্রামীণফোনের ১০০ জন ক্ষতিগ্রস্ত খুচরা বিক্রেতার (রিটেইলার) পরিবারের মধ্যে গত মঙ্গলবার ত্রাণসামগ্রী বিতরণ করেছে গ্রামীণফোন।
গ্রামীণফোন সূত্র জানায়, হাতিয়ার ভূমিহীন বাজার, জনতা বাজার, চর নঙ্গলিয়া, পণ্ডিতের হাট ও টাংকিরচর এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের মধ্যে তিন কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি চিনি, এক কেজি চিড়া, এক কেজি লবণ ও ১০টি খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের নোয়াখালী আঞ্চলিক ব্যবস্থাপক রেজাউল করিম, বিতরণ ব্যবস্থাপক সুব্রত সেন ও আঞ্চলিক কর্মকর্তা তৈয়বুর রহমান।