নোয়াখালীর সেনবাগে হরতালে বিদ্যালয়ে পাঠদানে বাধা দেওয়ার ঘটনায় দুই শিবির কর্মীকে গ্রপ্তোর করেছে পুলিশ। এ ঘটনায় জামায়াত-শিবিরের সাতজনের নাম উলে্লখসহ ১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে।গত সোমবার রাতে উপজেলার জয়নগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্লা ওরফে আনোয়ার বাদী হয়ে থানায় ওই মামলা দায়ের করেন।মামলা দায়েরের পরই সোমবার গভীর রাতে পুলিশ জয়নগর এলাকায় অভিযান চালিয়ে এজহারভুক্ত আসামি শিবির কর্মী মো. মোহন (২৪) ও মো. রিগানকে (১৮) গ্রপ্তোর করে। গ্রপ্তোরকৃত ব্যক্তিদের গতকাল মঙ্গলবার নোয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তঁাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।ঘটনার সত্যতা নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান আলী। তিনি গতকাল বুধবার প্রথম আলোকে জানান, ঘটনার সময় পুলিশকে জানানো হয়নি। পরে জানানোর পরই এই ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা নেওয়া হয়েছে এবং দুই শিবির কর্মীকে গ্রপ্তোর করা হয়।