নোয়াখালীতে ধ্রুবতারার সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মুক্তিযুদ্ধের চেতনায় স্বপ্নের বাংলাদেশ গড়তে সংস্কৃতি হোক প্রেরণার হাতিয়ার’ এই স্লোগান নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে ‘ধ্রুবতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন’-এর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে ও সন্ধ্যায় চৌমুহনী পৌর হলে দুই পর্বের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।
সংগঠনের মহাপরিচালক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম।
এরপর সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ শিশু একাডেমীর সাবেক মহাপরিচালক ফালগুনী হামিদ। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৩ আসনের সাংসদ মামুনুর রশিদ কিরণ।