নোয়াখালীতে নির্বাচন কমিশনারের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে গতকাল সোমবার সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদেরর সঙ্গে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে গতকাল সকালে নোয়াখালী জেলা প্রশাসনের সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অনুপম বড়ুয়া। আলোচনায় অংশ নেন পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ, জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোরুল হক কামাল, বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বোরহান উদ্দিন, স্থানীয় দৈনিক নয়া সংবাদ পত্রিকার সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বলেন, ভোটার তালিকা করার ক্ষেত্রে বয়সের প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে। কারণ বয়স বাড়িয়ে কাউকে ভোটার করা হলে পরে ওই ব্যক্তিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।