নোয়াখালীতে নির্বাচনী সহিংসতায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী সদরের নেওয়াজপুর ইউনিয়নের ভোলানগর মোহাম্মদীয়া ইবতেখার মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। তাঁর নাম মো. আরমান। বাড়ি ভোলানগর গ্রামে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
সুধানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ওই কেন্দ্রের বাইরে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আরমান আহত হন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
এর আগে গত ২৮ মে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজগঞ্জ সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে গিয়ে দুই সদস্য প্রার্থীর সমর্থক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পড়ে সৈয়দ আহম্মেদ (৬৫) নামের এক ব্যক্তি মারা যান।