নোয়াখালীতে বিএনপির ছয় নেতা-কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে বিএনপি ও ছাত্রদলের ছয় নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার বিএনপি ও ছাত্রদলের ছয় নেতা-কর্মী নোয়াখালীর ১ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সমরেশ কুমার শীলের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আত্মসমর্পণকারী নেতা-কর্মীরা হলেন শহর বিএনপির দপ্তর সম্পাদক আবু হানিফ, পৌরসভার ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও কর্মী আবদুল হাই; জেলা ছাত্রদলের সভাপতি নূরুল আমিন খান, দপ্তর সম্পাদক আবু রাশেদ ওরফে রনি, শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাইছুল হায়দার।
আদালত পুলিশের পরিদর্শক আবদুর রহমান প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশের পর ওই ছয় নেতা-কর্মীকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। তাঁদের সবার বিরুদ্ধে একাধিক মামলা আছে।