প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনের গাজায় শিশু-নারীসহ বেসামরিক মানুষের ওপর ইসরায়েলিদের বর্বর হামলার প্রতিবাদে নোয়াখালীতে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও মৌন মিছিল হয়েছে। আইনজীবী সমিতি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষকদের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে মৌন মিছিল করেন। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন-সমাবেশে শিক্ষক নাছির উদ্দিন, আবুল কালাম আজাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা বক্তব্য দেন।
বেলা ১১টায় শহরের টাউন হলের কাছে বাসদের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়।