নোয়াখালীতে যুব রেড ক্রিসেন্টের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জিলা স্কুলের মাঠে গতকাল বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী পঞ্চম যুব সমাবেশ শুরু হয়েছে। জেলা যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশের উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট পরিচালনা পর্ষদের সদস্য ও নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন। জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম সেলিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, জাতীয় যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক এস এম আহমেদ, নোয়াখালী জেলা ইউনিটের অবৈতনিক সাধারণ সম্পাদক এ বি এম জাকারিয়া, জিলা স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, জেলা রেড ক্রিসেন্টের কর্মকর্তা সৈয়দ আফরিদুল ইসলাম ও জেলা যুবপ্রধান নুরুনবী সোহেল।
দুই দিনব্যাপী এই সমাবেশে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৮০ জন যুব রেড ক্রিসেন্টের সদস্য অংশ নিচ্ছেন।