নোয়াখালীতে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারে সাইফুল ইসলাম ওরফে সাফা (৩২) নামের যুবলীগের এক নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত আটটার দিকে এ হামলার ঘটনা ঘটে। সাইফুল ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল বাংলাবাজার সেতুর ওপর বসে চা পান করছিলেন। এ সময় ছয়-সাতজন যুবক ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা কুপিয়ে ও পিটিয়ে সাইফুলকে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে সাইফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাজেদুর বলেন, ঘটনার বিষয়ে মঙ্গলবার বিকেল পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।