নোয়াখালীতে লক্ষ্মীপুরের যুবলীগ কর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোর্ট ইউনিয়নের দশঘরিয়া বাজারের পশ্চিম পাশে চাটখিল-রামগঞ্জ সড়কের পাশের খাল থেকে শুভ চন্দ্র কুরি (২৫) নামের যুবলীগের এক কর্মীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ৷ স্থানীয় ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করা হয়৷
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নিহত ব্যক্তির চাচা অমৃত লাল কুরি চাটখিল থানায় এসে লাশ শনাক্ত করেন৷ শুভ চন্দ্র কুরি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাডুর গ্রামের মাখন লাল কুরির ছেলে৷ তিনি স্থানীয় সোনাপুর বাজারে একটি জুয়েলাির দোকানে কাজ করতেন এবং যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন৷
অমৃত লাল কুরি জানান, গত বুধবার রাত আটটার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে শুভ নিখোঁজ হন৷ এরপর রাতে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি৷ গতকাল সকালে চাটখিলে অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে শুভর লাশের সন্ধান পান৷ ভাদুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদ হোসেন জানান, শুভ স্থানীয় যুবলীগের কর্মী ছিলেন৷
জানা গেছে, সকাল ছয়টার দিকে স্থানীয় বাসিন্দারা দশঘরিয়া বাজারের পশ্চিম পাশে কাির সাহেবের পোল নামক স্থানে চাটখিল-রামগঞ্জ সড়কের পাশের খালে বস্তাবন্দী লাশ পড়ে থাকতে দেখেন৷ এরপর তাঁরা বিষয়টি পুলিশকে অবহিত করেন৷ পরে পুলিশের একটি দল সেখানে গিয়ে লাশ উদ্ধার করে৷
চাটখিল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, উদ্ধার করা লাশটির গলায় গামছা প্যঁাচানো ছিল৷ ধারণা করা হচ্ছে, শুভকে দুর্বৃত্তরা অন্য কোথায়ও হত্যা করে লাশ বস্তাবন্দী করে ওই স্থানে ফেলে গেছে৷