নোয়াখালীতে শিবিরের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চেউয়াখালী-জাহাজমারা এলাকা থেকে ইসলামী ছাত্রশিবিরের জেলা (দক্ষিণ) সেক্রেটারিসহ পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নেতা-কর্মীরা হলেন জেলা (দক্ষিণ) সেক্রেটারি এনামুল হক ওরফে ফরহাদ (২৮) এবং কর্মী নোমান শরীফ (২২), রাকিব হোসেন (১৮), আব্বাস উদ্দিন (১৯) ও আবুল হাসেম (১৯)। শুক্রবার রাতেই তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। গতকাল শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচ নেতা-কর্মীসহ ৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
চরজব্বার থানার উপপরিদর্শক (এসআই) টমাচ্ বড়ুয়ার ভাষ্যমতে, শুক্রবার সন্ধ্যায় শিবিরের অর্ধশতাধিক নেতা-কর্মী চেউয়াখালী-জাহাজমারা এলাকার একটি কিন্ডারগার্টেনে গোপন বৈঠক করছিলেন। বৈঠকে সরকারের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য বক্তব্য দেওয়া হয়। ওই সময় স্থানীয় লোকজন বিষয়টি থানায় জানায়। এরপর পুলিশের একটি দল সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় জেলা সেক্রেটারিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।