নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী সদর উপজেলার উত্তর ওয়াপদা ইউনিয়নের আইন্নালাসা এলাকায় অটোরিকশা ও পিকআপভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোয়াজ্জেম হোসেনের (২৭) বাড়ি সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বার গ্রামে। আহত ব্যক্তিরা হলেন জহির উদ্দিন, মো. বাবুল, আলাউদ্দিন, মো. শাহ্জাহান, মো. সোহেল ও মো. রিপন। তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও অটোরিকশা আটক করা হয়েছে।