নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার গাজীরহাট মোড় এলাকায় এবং বেগমগঞ্জের চৌমুহনী দক্ষিণ বাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ও গত সোমবার রাতে এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কাউছার আহম্মেদ ওরফে সজীব (১০), মো. বেলাল হোসেন (৫০) এবং জাহাঙ্গীর আলম (৪৮)।